মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘উন্নয়নমূলক কার্যক্রমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সমন্বয় বাড়ানো দরকার’

বিশেষ সমন্বয় সভায় বান্দরবান জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনিসহ অন্যরা। ছবি : কালবেলা
বিশেষ সমন্বয় সভায় বান্দরবান জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনিসহ অন্যরা। ছবি : কালবেলা

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে পিছিয়ে পড়া প্রান্তিক কিশোরী ও নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে জাগো ফাউন্ডেশন ট্রাস্টের ‘স্বপ্নের সারথি’ প্রকল্পের এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে আরও বেশি সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন বান্দরবান জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি উপজেলার মতো প্রত্যন্ত অঞ্চলে আরও কাজ করার জন্য আমি জাগো ফাউন্ডেশন ট্রাস্টকে আহ্বান জানাচ্ছি। দেশের প্রতিষ্ঠান হিসেবে আন্তরিকতার সঙ্গে কাজগুলো করতে হবে।

জাগো ফাউন্ডেশন ট্রাস্টের ‘স্বপ্নের সারথি’ প্রকল্পের এ সভার প্রধান উদ্দেশ্য ছিল প্রকল্পের চলমান অগ্রগতি, ভবিষ্যৎ কার্যক্রমসহ প্রকল্পের সার্বিক বিষয় সম্পর্কে বান্দরবান জেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করা এবং প্রান্তিক ও পিছিয়ে পড়া কিশোরী ও নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে সহযোগিতার আহ্বান জানানো।

বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক নু ক্রাচিং মার্মা বলেন, বান্দরবানের নারীরা সাধারণত পুরুষ অপেক্ষা অধিক পরিশ্রমী হয়ে থাকে তবুও কর্মক্ষেত্রে তারা পিছিয়ে আছে। তাদেরকে উপযুক্ত দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সাধন করা যেতে পারে।

স্বপ্নের সারথি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শোয়ে ওয়াই চিং বলেন, কারিগরি দক্ষতা প্রদানের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সীমাবদ্ধতা ও প্রতিকূলতা উপেক্ষা করে, স্বপ্নের সারথি প্রকল্প যে ১৩-২৪ বছর বয়সী ‘নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং’ জনগোষ্ঠীকে লক্ষ্য করে দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। আমরা সকল অংশীদারদের থেকে সার্বিক সহযোগিতা কামনা করছি।

সভায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব, বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. এনায়েত করিম এবং অন্যান্য সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X