মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৭:২৩ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণ, সাবেক সমন্বয়কের বিরুদ্ধে মামলা

অভিযুক্ত নূর মোহাম্মদ। ছবি : সংগৃহীত
অভিযুক্ত নূর মোহাম্মদ। ছবি : সংগৃহীত

কুমিল্লার তিতাসে বেড়াতে যাওয়ার কথা বলে এক তরুণীকে কোমল পানীয়তে নেশাদ্রব্য মিশিয়ে অচেতন করে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে নূর মোহাম্মদ নামের এক সমন্বয়কের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন ভুক্তভোগী ওই যুবতী।

অভিযুক্ত নূর মোহাম্মদ তিতাস উপজেলার কালাচান কান্দি এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি বিলুপ্ত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির তিতাস উপজেলার সমন্বয়ক ছিলেন।

মামলায় অভিযোগ করা হয়, একই উপজেলার বাসিন্দা হওয়ায় নূর মোহাম্মদের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হওয়ার পর থেকেই নূর মোহাম্মদ বিভিন্নভাবে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েও উত্ত্যক্ত করতেন তাকে। গত ১৬ জুলাই দুপুর ১২টায় অভিযুক্ত নূর মোহাম্মদ ওই যুবতীকে তার আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার কথা বলে একটি মাইক্রোবাসে তুলে রওনা হন। পথে অভিযুক্ত নূর মোহাম্মদ তাকে কোমল পানীয় পান করান। কিছুক্ষণ পর ওই তরুণী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে অজ্ঞাত একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন।

পরবর্তীতে ভুক্তভোগীকে নূর মোহাম্মদ মাইক্রোবাসে করে বাড়ির সামনে ফেলে রেখে চলে যান। ঘটনার পর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরিবারকে ঘটনাটি জানান তিনি। পরে পরিবারের লোকজন মামলা করতে গেলে থানা পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেন।

ওই ভিকটিম বলেন, ‘নুর মোহাম্মদ আমার জীবন তছনছ করে দিয়ে এখন উলটো আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি ন্যায় বিচার চাই।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত নূর মোহাম্মদের মোবাইলে বৃহস্পতিবার থেকে একাধিকবার কল এবং সর্বশেষ আজ শুক্রবার ক্ষুদে বার্তা পাঠিয়ে কোনো সাড়া মিলেনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত হওয়া কমিটির কুমিল্লা জেলার সমন্বয়ক বর্তমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার প্রথম যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংগঠন বলবৎ থাকলে হয়তো তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যেত। এখন তো আর সংগঠনের কার্যক্রম চালু নেই। তাই আমি কোনো মন্তব্য করতে পারছি না।

বাদীর আইনজীবী মুহাম্মদ ওমর শরীফ বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। আশা করি, সুষ্ঠু তদন্তে নির্যাতিত ভিকটিম ন্যায়বিচার পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X