সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেলন্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

একই মঞ্চে ওসি, কমিশনারের সঙ্গে আ. লীগ নেতা

উপজেলা ভূমি অফিসের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা। ছবি : সংগৃহীত
উপজেলা ভূমি অফিসের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা। ছবি : সংগৃহীত

জামালপুরের মেলান্দহে ভূমি মেলা উদ্বোধন অনুষ্ঠান ও সচেতনতামূলক সভা করা হয়েছে। অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন আওয়ামী লীগ নেতা, ওসি ও সহকারী কমিশনারসহ সরকারি ৬ কর্মকর্তা।

রোববার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান। এই মেলা উদ্বোধনের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহন তালুকদারসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

সৈয়দ হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, আমি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, এটা আমার গর্ব। তিনি অফিসার ছিলেন, আমি ছিলাম সিপাহি। অনুষ্ঠানে আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে।

মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই আমি উপস্থিত ছিলাম। সৈয়দ হারুনকে আমি আগে চিনতাম না।

সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান বলেন, সৈয়দ হারুন অর রশিদকে মুক্তিযোদ্ধা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার রাজনৈতিক পরিচয় আমাদের জানা ছিল না। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা আরও সতর্ক থাকব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X