নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নিজ ভিটাতেই শায়িত হলেন শহীদ হাসান

নিজ ভিটাতেই শায়িত হলেন শহীদ হাসান। ছবি : কালবেলা
নিজ ভিটাতেই শায়িত হলেন শহীদ হাসান। ছবি : কালবেলা

গভীর শোক আর শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হলো জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হাফেজ মো. হাসানকে। রোববার (২৫ মে) সকালে নোয়াখালীর সুবর্ণচরের চর জব্বর ইউনিয়নে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে ভোরে হাফেজ হাসানের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন, প্রতিবেশী ও স্থানীয় লোকজন ভিড় করেন।

হাসান লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের টুমচর গ্রামের মৃত মোহাম্মদ সেলিমের একমাত্র ছেলে। ১০ বছর আগে তার বাবার মৃত্যুর পর হাসানের মা মাহিনুর বেগম পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় নেন নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নে। বাড়ি নির্মাণের জন্য কিনেছিলেন জমি, কিন্তু সেখানেই দাফন হয় হাসানের।

জানাজায় অংশ নেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর আহ্বায়ক আরিফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ হাসানের পরিবারের পাশে থাকার ঘোষণা দেন এবং যে কোনো প্রয়োজনে তাকে জানানোর অনুরোধ করেন।

জানাজায় জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার আমির ইসহাক খন্দকার বলেন, যারা শাহাদাতবরণ করেন তারা পরকালে সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্ত। দেশে আর কোনো ফ্যাসিস্ট যাতে বাংলাদেশে কখনো জন্ম নিতে না পারে শহীদ হাসানের লাশকে সামনে রেখে তিনি সবার উদ্দেশে আহ্বান জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষের অংশগ্রহণে হাসানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমরা অনেক লজ্জিত হাসানের পরিবারের পাশে যেভাবে থাকা দরকার সেভাবে থাকতে পারি নাই। তার বাড়িতে বসতভিটা নাই। দুই বোনের এক ভাই সে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার মা ও বোনরা ভেঙে পড়েছেন। তার নতুন জায়গায় বাড়ি করার কথা। সেখানেই নতুন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আমরা চাই তার পরিবারের পাশে সরকার থাকুক। সব প্রয়োজন পূরণ করুক।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত হন হাসান। চট্টগ্রাম, ঢাকা ও থাইল্যান্ডের বিভিন্ন হাসপাতালে দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন থাকার পর ২২ মে রাতে তিনি মৃত্যুবরণ করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X