কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

মেঘনায় মালবাহী ট্রলারডুবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি প্রাহিম নামে মালবাহী ট্রলারডুবি। ছবি : সংগৃহীত।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি প্রাহিম নামে মালবাহী ট্রলারডুবি। ছবি : সংগৃহীত।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি প্রাহিম নামে রড সিমেন্টবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের পূর্ব দক্ষিণে চর মহিউদ্দিন মার্কেটসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ট্রলারে থাকা লোকজনকে উদ্ধার করে স্থানীয় জেলেরা। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী তমরদ্দি বাজারের ব্যবসায়ী মো. নাজমুল আলম বলেন, সকালের দিকে বৈরী আবহাওয়ার মধ্যে রড, সিমেন্ট ও মুদিসামগ্রী নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ হয়ে এমভি প্রাহিম নামের একটি মালবোঝাই ট্রলার হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে ট্রলারটি উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের পূর্ব দক্ষিণে চর মহিউদ্দিন মার্কেট সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছলে প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে ডুবে যায়।

তিনি বলেন, ট্রলারে ২৮ টন রড, সিমেন্ট ও মুদি মালামালসহ প্রায় ৪ কোটি টাকার মালামাল ছিল। ট্রলারের মালিক পক্ষ নিষেধাজ্ঞা উপেক্ষা করে লোভ করে অতিরিক্ত ভাড়া নিতে ট্রলারটি ছেড়ে আসে। এতে মালামাল ডুবে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে।

অভিযোগের বিষয়ে জানতে ট্রলারের মালিক জাহেদ, সুনীল মেম্বারের মোবাইল ফোনে কল করা হলে সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যবসায়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১০

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১১

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১২

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৩

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৪

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৫

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৬

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৭

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৮

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৯

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

২০
X