নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বজ্রপাতের আগুনে পুড়ল সিভিল সার্জন কার্যালয়ের কক্ষ

নারাযণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
নারাযণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের একটি কক্ষে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৩১ মে) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের স্টোররুমে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টির সময় হঠাৎ করে বজ্রপাতের পরপরই সিভিল সার্জনের স্টোররুমে আগুন লেগে যায়। এ সময় অফিসে থাকা কর্মকর্তা-কর্মচারীরা অগ্নিনির্বাপক যন্ত্র এক্সটিংগুইসার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পাশাপাশি তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাত থেকে সৃষ্ট বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনেকগুলো সিরিঞ্জসহ বেশকিছু মালামাল পুড়ে গেছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান কালবেলাকে বলেন, বৃষ্টির সময় বজ্রপাতের কারণে স্টোর রুমে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানালে তারা সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে স্টোর রুমে থাকা কিছু সিরিঞ্জ পুড়ে গেছে। হিসাব করে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা সম্ভব হবে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X