সাভার প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-জলকামান

বকেয়া বেতনের দাবিতে হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি : কালবেলা
বকেয়া বেতনের দাবিতে হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি : কালবেলা

ঢাকার হেমায়েতপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শতশত শ্রমিক। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ অবরোধে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের মাধ্যমে শ্রমিকদের সরিয়ে দেয়।

সোমবার (০২ জুন) সকাল ৯টার দিকে শ্রমিকরা হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে জলকামান, টিয়ারশেল ও লাঠিচার্জের আশ্রয় নেয়।

জানা গেছে, গত ১৭ মে কারখানা কর্তৃপক্ষ এক নোটিশের মাধ্যমে ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত কারখানা ‘লে-অফ’ ঘোষণা করে। ওই নোটিশে এপ্রিল মাসের বকেয়া বেতন ২৫ মে পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। পরে নতুন করে ২৯ মে এবং সর্বশেষ ১ জুন বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা পরিশোধে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক কালবেলাকে বলেন, এপ্রিল ও মে মাসের বেতন এখনো পাইনি। মালিকপক্ষ শুধু তারিখ দিয়ে ঘুরাচ্ছে। আজও বেতন না পেয়ে আমরা সড়ক অবরোধ করি। পরে পুলিশ এসে টিয়ারশেল ছুড়ে আমাদের ছত্রভঙ্গ করে দেয়। অনেকেই আহত হয়েছে।

আরেক শ্রমিক বলেন, ঈদ সামনে। বেতন-বোনাস না পেলে বাড়ি যাওয়া সম্ভব না। মালিক বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। সেনাবাহিনী উপস্থিত থেকেও বেতন দিতে বাধ্য করতে পারছে না।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, দুই মাস ধরে শ্রমিকরা বেতন পাচ্ছে না। ঈদের আগে বেতন-বোনাস না পেলে শ্রমিকরা পরিবার নিয়ে কষ্টে পড়বে। মালিকপক্ষকে দ্রুত বেতন পরিশোধের অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে জানতে বসুন্ধরা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া কালবেলাকে বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে আমরা প্রথমে তাদের বুঝিয়ে সড়ক ছাড়ার আহ্বান জানায়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে টিয়ারশেল ও জলকামান ব্যবহারের মাধ্যমে অবরোধ তুলে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১ রানে হারল বাংলাদেশ

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১০

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১১

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১২

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৩

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৪

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

১৫

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১৬

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১৭

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১৮

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১৯

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

২০
X