কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনে নৌবাহিনীর ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান

ত্রাণ সহায়তা প্রদানকালে নৌবাহিনী সদস্যরা। ছবি : সংগৃহীত
ত্রাণ সহায়তা প্রদানকালে নৌবাহিনী সদস্যরা। ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের ফলে ভারি বর্ষণ এবং ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনসহ দেশের বিভিন্ন এলাকা। ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনবাসীর কষ্ট লাঘবে ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (০২ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নৌবাহিনী প্রধানের দিকনির্দেশনায় এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের সার্বিক ব্যবস্থাপনায় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ চট্টগ্রাম থেকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে সেন্টমার্টিনে যায়। গত ১ ও ২ জুন সেন্টমার্টিনে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

আইএসপিআর জানিয়েছে, এ কার্যক্রমের আওতায় এক হাজার পরিবারকে জরুরি ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা প্রত্যয়’ সেন্টমার্টিনের বিএন ইসলামিক স্কুল ও কলেজ মাঠে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করে। এ মেডিকেল ক্যাম্পেইনে শিশু, নারী ও পুরুষসহ পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সাথে চিকিৎসাসেবা প্রদান করে। এ সময় চিকিৎসা সেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী বিগত বছরগুলোতেও সেন্টমার্টিনের বাসিন্দাদের সংকটকালে জরুরি খাদ্য ও চিকিৎসাসহ সব ধরনের সহায়তা প্রদান করে আসছে। বৈরী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X