স্বপন চন্দ্র দাস, সিরাজগঞ্জ
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

একদিনের ফকির তারা!

‘সুখপাখি ফুডব্যাংক’ -এর সদস্যরা। ছবি : কালবেলা
‘সুখপাখি ফুডব্যাংক’ -এর সদস্যরা। ছবি : কালবেলা

ব্যবসায়ী, চাকরিজীবীসহ সমাজে প্রতিষ্ঠিত কয়েক যুবক একদিনের জন্য ফকির সেজে বাড়িবাড়ি ঘুরে কোরবানির গোশত তোলেন। তবে এ গোশত তোলা নিজেদের জন্য নয়, এলাকার এতিম মেয়েদের বিয়ের জন্যই সংরক্ষণ করে রাখেন তারা। ‘সুখপাখি ফুডব্যাংক’ নামে একটি স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের সদস্যরা সিরাজগঞ্জ শহরের বিভিন্ন মহল্লায় একদিনের ফকির সাজেন।

শনিবার (৭ জুন) শহরের হোসেনপুর মহল্লার বাড়ি বাড়ি গিয়ে গোশত তুলছিলেন সুখপাখির সদস্যরা। গ্রামের লোকজন উৎসাহের সঙ্গেই তাদের হাতে মাংস তুলে দেন। আবার কোথাও কোথাও গিয়ে ফিরেও আসতে হয় সংগঠনের সদস্যদের।

সংগৃহীত গোশত সমাজের এতিম অসহায় ও দরিদ্র মেয়েদের বিয়েতে বরাদ্দ দেওয়ার জন্য সংরক্ষণ করা হয়। কোনো দুঃস্থ এতিম মেয়ের বিয়েতে ৫ কেজি গোশতের সঙ্গে আলুর জন্য জাকাত ফান্ড থেকে নগদ অর্থও সহায়তা দেওয়া হয়। ৫ বছর ধরে সংগঠনটি এসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এছাড়াও যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ মানবসেবামূলক নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে সংগঠনটি।

হোসেনপুর গ্রামের মইনুল ইসলাম রাষ্ট্র বলেন, প্রতি বছরই সুখ পাখির সদস্যরা গোশতের জন্য আমাদের কাছে আসে। আমরা তাদের গোশত দেই। কারণ তারা একটি ভালো কাজ করছে।

ফরিদুল নামে অপর এক ব্যক্তি বলেন, সুখপাখি সমাজের উন্নয়নে মহৎ কাজ করছে। আমরা উৎসাহের সঙ্গে তাদের গোশত দিয়ে মহৎ কাজের অংশীদার হচ্ছি। আমরা চাই তাদের এই কাজটি তারা চালিয়ে যাক।

সুখ পাখির প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব কালবেলাকে বলেন, আমরা সুখপাখির পক্ষ থেকে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করি। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকি। এরই ধারাবাহিকতায় কোরবানির ঈদের দিন আমরা একদিনের ফকির সেজে মানুষের বাড়ি বাড়ি গিয়ে গোশত সংগ্রহ করি। এসব গোশত আমাদের ফুড ব্যাংকের ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি।

তিনি আরও বলেন, ঈদ পরবর্তীতে বিভিন্ন এলাকা থেকে এতিম মেয়ের বিয়েতে সহযোগিতার জন্য আবেদন আসে। তখন আমরা সেখান থেকে ওই গোশত তাদের দেই। আলোর জন্য জাকাত ফান্ড থেকে নগদ ৫ হাজার টাকা দেই। ২০২০ সাল থেকে আমরা এসব কাজ করে আসছি। এলাকার সবাই অভ্যস্ত হয়ে গেছে। তবে কোথাও কোথাও গোশতের জন্য গেলে তারা পরে আসতে বলেন। তখন একটু খারাপই লাগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X