ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

অটোরিকশা চার্জ দিতে গিয়ে চরম বিপদে যুবক

রাস্তায় অটোরিকশা। ছবি : সংগৃহীত
রাস্তায় অটোরিকশা। ছবি : সংগৃহীত

অটোরিকশা চার্জ দিতে গিয়ে চরম বিপদে পড়েছেন এক যুবক। এমনকি এর জেরে তাকে প্রাণ হারাতে হয়। এ মর্মান্তিক ঘটনা ঘটেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। রোববার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ওই যুবক দুর্ঘটনায় পড়েন।

নিহত টুটুল (২৮) উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের সিংগারচরা এলাকার মোস্তফার ছেলে। তিনি তার নানাবাড়ি শিদলাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন। অটোরিকশাচালক ছিলেন তিনি। এসব নিশ্চিত করেছেন শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর।

স্থানীয় সূত্রে জানা গেছে, টুটুল দীর্ঘদিন ধরে উপজেলার শিদলাই এলাকায় তার নানাবাড়ি থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ঘটনার দিন রোববার সন্ধ্যায় তিনি উপজেলার শিদলাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে যায়। সে সময় তিনি অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, অটোরিকশাচালক টুটুলের মৃত্যুর ঘটনাটি আমি শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তার বাড়ি পার্শ্ববর্তী দুলালপুর ইউনিয়নের দুলালপুর সিংগারচরা এলাকায়। তবে তিনি শিদলাই এলাকায় তার নানা বাড়িতে ছোট থেকে বড় হয়েছেন। অটোরিকশা চালকরা ব্যাটারি চার্জ দিতে আরও সতর্ক হওয়া দরকার।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া কালবেলাকে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত হওয়ার ঘটনা আমাদের কেউ জানায়নি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১০

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১১

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১২

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৩

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

১৪

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৫

১৯৭১ : একটি গ্রামের গল্প

১৬

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১৭

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৮

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৯

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

২০
X