হাতিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, ইটের আঘাতে আহত ২ পুলিশ 

আহত কনস্টেবল সুজন কান্তি নাথ (বাঁয়ে) ও এএসআই অভিজিত বডুয়া। ছবি : কালবেলা
আহত কনস্টেবল সুজন কান্তি নাথ (বাঁয়ে) ও এএসআই অভিজিত বডুয়া। ছবি : কালবেলা

নোয়াখালীর হাতিয়ায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্তদের হামলায় ২ পুলিশ সদস্য আহত হন।

সোমবার (০৯ জুন) সকালে পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় মামলা করেন। এর আগে, রোববার রাত ১০টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের সুখচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি মিরাজ উদ্দিন জাহাজমারা ইউনিয়নের নতুন সূখচর গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।

আহত এএসআই অভিজিত বডুয়া ও কনস্টেবল সুজন কান্তি নাথকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, রোববার রাতে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. মিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করতে অভিযানে নামে পুলিশ। তারা নতুন সুখচর বাজারে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ লাগিয়ে থানায় ফিরছিলেন। এ সময় মো. ইয়াছিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল এসে পুলিশের উপর আক্রমণ করে। একপর্যায়ে তারা হ্যান্ডকাফসহ আসামি মিরাজকে ছিনিয়ে নিয়ে যায়।

অভিযুক্তদের ইটের আঘাতে এএসআই অভিজিত বডুয়া ও পুলিশ সদস্য সুজন কান্তি নাথ আহত হন। পরে জাহাজমারা ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরাজ, ইয়াছিনসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা হাতিয়াতে বিরল। কঠিনভাবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা আসামি ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পুলিশের উপর আক্রমণ করেছে। মামলা হয়েছে। মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X