হাতিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনার এক কোরাল ২৯ হাজারে বিক্রি

হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়া কোরাল মাছ। ছবি : কালবেলা
হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়া কোরাল মাছ। ছবি : কালবেলা

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের একটি কোরাল মাছ। মাছটি নিলামে ২৯ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (০৯ জুন) সকালে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের নামার বাজারের ইব্রাহিম মৎস্য আড়তে মাছটি নিলামে বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামশেদ মাঝি নামে এক জেলে মেঘনা নদীতে রোববার রাতে মাছ শিকারে যান। এ সময় তার জালে বিশাল আকৃতির কোরাল মাছটি ধরা পড়ে। পরে সোমবার সকালে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের নামার বাজারের ইব্রাহিম মৎস্য আড়তে নিয়ে আসেন ওই জেলে।

ইব্রাহিম মৎস্য আড়তের পরিচালক মো. সোহেল বলেন, জেলে জামশেদ মাঝি আমাদের আড়তে ২১ কেজি ওজনের একটি কোরাল মাছ নিয়ে আসেন। নিলামে আলতাফ বেপারি ২৯ হাজার ৪০০ টাকায় কোরাল মাছটি কিনে নেন। আমরা খুব কম এত বিশাল কোরাল পাই। এখানে প্রায় সময় ১৭ থেকে ১৮ কেজির ওপরে কোরাল মাছ পাওয়া যায়।

ইব্রাহিম মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. ইব্রাহিম বলেন, নিঝুমদ্বীপ ইউনিয়ন মেঘনা নদী বেষ্টিত। এখানকার জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। প্রায় বড় বড় মাছ পাওয়া যায় এবং দামও ভালো পাওয়া যায়। তবে এ বছরে প্রথম এত বড় কোরাল পাওয়া গেল। বড় কোরালের চাহিদা থাকায় ভালো দাম পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X