ভ্রাম্যমাণ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৫:১০ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

দোষী হলে শাস্তি পাবেন আবদুল হামিদ : স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জের আড়াইহাজার পুলিশ স্টেশন পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের আড়াইহাজার পুলিশ স্টেশন পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : কালবেলা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে করা মামলার তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষে তিনি দোষী হলে শাস্তি পাবেন আর নির্দোষ হলে ছাড়া পাবেন।

সোমবার (৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার পুলিশ স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এসময় সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তাকে (সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ) বিদেশে যেতে দেওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় তিন উপদেষ্টা তদন্ত করছে। তাদের তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তারা (পুলিশ কর্মকর্তা) নির্দোষ হলে ছাড়া পাবে আর দোষী হলে শাস্তি পাবে।

আড়াইহাজারের ডাকাতি নিয়ে তিনি বলেন, মাদক ও ডাকাতির ব্যাপারে আপনারা জনগণকে সচেতন করবেন। ডাকাতি বন্ধে পুলিশের পাশাপাশি জনগণকে সজাগ করবেন। আড়াইহাজার কিন্তু ডাকাতকবলিত এলাকা। সবাই চেষ্টা করলে ডাকাতি অবশ্যই বন্ধ হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকের অবস্থা কী ছিল তা আপনারা জানেন। এখন অর্থনীতি অবস্থা ভালো হচ্ছে। আমরা পুলিশের জন্য ২শ গাড়ি ক্রয় করছি। পরে প্রত্যেকটি থানার জন্য গাড়ি কেনা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসনিম বেগম, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X