সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৯:০৩ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে ৩ সমন্বয়ক আটক

আটক সমন্বয়কদের একজন নাহিদ হাসান। ছবি : কালবেলা
আটক সমন্বয়কদের একজন নাহিদ হাসান। ছবি : কালবেলা

সাতক্ষীরার দেবহাটার পুষ্পকাটি চাঁদা নিতে গিয়ে সেনাবাহিনীর হাতে ৩ সমন্বয়ক আটক হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার পুষ্পকাটি গ্রামে ইউপি সদস্য গোলাম রব্বানীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক হওয়া সমন্বয়করা হলেন দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল আলিমের ছেলে নাহিদ হাসান, শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের আত্তাব মোল্যার ছেলে আব্দুর রহিম ও আশাশুনি উপজেলার আব্দুর রহমান।

ইউপি সদস্য গোলাম রব্বানী ও তার ভাই আব্দুর রব জানান, দুপুরে তার বাড়িতে ৫ জন বাড়ির ভিতরে প্রবেশ করে নিজেদের পুলিশ পরিচয় দেয়। তাদের মধ্যে ৩ জন গোলাম রব্বানীর ঘরে এবং বাকি ২ জন আব্দুর রবের ঘরে প্রবেশ করে অস্ত্র দেখিয়ে ঘরে থাকা ব্যবসার টাকা ও স্বর্ণলাঙ্কর নিয়ে ২ জন পালিয়ে যায়। এছাড়া বাকি ৩ জনকে আটকে রেখে সাতক্ষীরা সেনা ক্যাম্পে খবর দিলে একটি ইউনিট এসে তাদের গ্রেফতার করে।

দেবহাটা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ জানান, আওয়ামী লীগের সময়ে রব্বানী মেম্বর বিভিন্ন অপকর্ম করেছে। তাই জেলা সমন্বয়করা তাকে ধরতে যায়। তারা আমাকে জানালে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু ওই বাড়ির লোকজন মিথ্যা অভিযোগ এনে সমন্বয়কদের ডাকাত বলে অপপ্রচার দিয়ে ফাঁসিয়েছে।

এরইমধ্যে ইউপি সদস্যর স্ত্রী বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, আটকের বিষয়টি আমি শুনেছি। যেহেতু সেনা সদস্যরা তাদের আটক করেছে, তারা আমাদের কাছে হস্তান্তর না করলে বিস্তারিত বলতে পারছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X