মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সড়কের পাশে মিলল পান ব্যবসায়ীর গলকাটা মরদেহ

পান ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের খবরে উৎসুক জনতার ভিড়। ছবি : সংগৃহীত
পান ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের খবরে উৎসুক জনতার ভিড়। ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক পান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জুন) সকাল ৬টার দিকে নাকাইহাট বন্দরের গরু হাটের পিছনের বাইপাস সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল খালেক মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নাকাইহাট বাজারে পানের ব্যবসা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নাকাইহাট বন্দরের গরু হাটের পিছনে বাইপাস রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার মিয়া বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে খালেক তার দোকান থেকে বাড়ি না ফেরায় গভীর রাত পর্যন্ত পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। পরে শুক্রবার সকালে নাকাইহাট বন্দরের গরু হাটের পিছনে বাইপাস রাস্তার পাশে তার গলাকাটা মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। তাকে কে বা কারা হত্যা করে এই স্থানে মরদেহটি রেখে গেছে। এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।

ওসি বুলবুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। সেই সঙ্গে হত্যার রহস্য উদঘাটনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X