নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র-গুলিসহ যুবদল নেতা রুবেল গ্রেপ্তার

গ্রেপ্তার যুবদল নেতা জাহিদুল ইসলাম রুবেল। ছবি : কালবেলা
গ্রেপ্তার যুবদল নেতা জাহিদুল ইসলাম রুবেল। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিলে অস্ত্র, গুলি ও কার্তুজসহ জাহিদুল ইসলাম রুবেল নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে ভোরে উপজেলার ধর্মপুর গ্রামের সাতের দিঘির দক্ষিণ পাড়ের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম রুবেল (৩৮) উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং এলাকার মৃত হোসেন চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের সাতের দিঘির দক্ষিণ পাড়ে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। ওই সময় যুবদল নেতা রুবেলের বসতবাড়ির দক্ষিণ পাশের জানালার সানশেডের ওপর থেকে একটি দেশিয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়। যার সঙ্গে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ছিল। এ ছাড়া ৩০৩ রাইফেলের ৭ রাউন্ড গুলি, ৭ রাউন্ড ১২ বোর কার্তুজ (রাবার বুলেট) এবং একটি লোহার তৈরি পুরাতন চাপাতি জব্দ করা হয়েছে।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চাটখিল উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ বলেন, রুবেল বর্তমান ইউনিয়ন যুবদলের সভাপতি। সে এলাকায় নম্র, ভদ্র মানুষ হিসেবে পরিচিত। তার ঘরের বাহিরের কার্নিশে কে বা কারা ষড়যন্ত্র করে অস্ত্রগুলো রেখে তাকে ফাঁসিয়েছে।

চাটখিল থানা পুলিশের ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, অভিযানে আসামি এসব অস্ত্র ও গোলাবারুদ নিজেই বের করে দেয়। এ ঘটনায় চাটখিল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১০

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১১

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১২

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৩

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৪

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৭

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৮

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৯

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০
X