সিলেট ব্যুরো
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৯:৪৭ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

২ মাসের শিশুর গলা কাটল কে?

সিলেটে ২ মাসের শিশুকে গলা কেটে হত্যার সেই ঘটনাস্থল। ছবি : কালবেলা
সিলেটে ২ মাসের শিশুকে গলা কেটে হত্যার সেই ঘটনাস্থল। ছবি : কালবেলা

সিলেটে ইনাইয়া রহমান নামে দুই মাসের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ছাড়া ঘুমন্ত অবস্থায় তার বাবা আতিকুর রহমানকেও গলায় ছুরিকাঘাত করা হয়েছে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অপারেশন করা হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে সিলেট নগরীর মেজরটিলার ইসলামপুরের মোহাম্মদপুর এলাকার কোরশী মঞ্জিলের বাসায় এ ঘটনা ঘটে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন শাহপরান থানার ওসি মো. মনির হোসেন।

নিহত শিশু ইনায়া রহমান নগরীর মেজরটিলা বাজার ইসলামপুরের মোহাম্মদপুর এলাকার সিএনজি অটোরিকশাচালক আতিকুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সবাইকে নিয়ে মেজরটিলা ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আতিকুর রহমান। বুধবার দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ আতিকুর রহমানের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে বিকেলের দিকে চিৎকার শুনে স্থানীয়রা আতিকুরের বাসায় যায়। এ সময় ঘরে দুই মাসের মেয়ে ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই সিএনজি অটোরিকশা চালকের গলা অর্ধেক কাটা অবস্থায় পাওয়া যায়।

পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন ও তার বাবাকে ভর্তি করা হয়।

শাহপরাণ থানার ওসি মো. মনির হোসেন কালবেলাকে বলেন, ইনাইয়া রহমান নামে দুই মাসের এক শিশুকে ছুরিকাঘাতে করে হত্যা করা হয়েছে। তার বাবা আতিকুর রহমানকেও গলায় ছুরিকাঘাত করা হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। কী কারণে ঘটনা ঘটেছে তা আমরা অনুসন্ধান চালাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১০

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১১

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১২

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৩

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৪

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৬

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৭

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৮

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৯

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

২০
X