চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (০২ জুলাই) দুপুরে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, আব্দুর রব দফাদার ও তার ছেলে সায়েম দফাদার।

স্থানীয়রা জানান, বাড়ির কাছে রেললাইনের পাশের জমিতে পাট জাগ দিতে যান আব্দুর রব। এ সময় পার্শ্ববর্তী আকতার দফাদারের দোকান থেকে নেওয়া বিদ্যুতের তার ছিঁড়ে জমিতে পড়ে ছিল। সেই ছেঁড়া তারে আব্দুর রব জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে বাবাকে বাঁচাতে এসে সিয়ামও বিদ্যুৎস্পৃষ্ট হন।

খবর পেয়ে স্থানীয়রা তাদের জমি থেকে উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দিলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে পারবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১০

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১১

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১২

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৩

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৪

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৫

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১৬

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৭

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৮

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৯

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

২০
X