সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

৯ বছর পর সাতক্ষীরা যুবলীগের আহ্বায়ক কমিটি

যুবলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা
যুবলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা

সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৯ বছর পর ঘোষিত কমিটিতে মিজানুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

আহ্বায়ক মিজানুর রহমান সদর উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যুগ্ম আহ্বায়ক তিনজন হলেন- শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক স.ম. আব্দুস সাত্তার, তালা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন।

সদস্যরা হলেন- মীর মহিতুল হোসেন, সরদার জাকির হোসেন, শেখ নাজিমুল ইসলাম, সৈয়দ মহিউদ্দীন হাসেমি তপু, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন অণু, শ্যামনগরের যুবলীগ নেতা শেখ আব্দুস সালাম, জাহিদ হোসেন, রেজা আল আমিন শুভ, হাবিবুর রহমান সবুজ, তামিম আহমেদ সোহাগ, রবিউল ইসলাম, মইনুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা সৈয়দ আমিনুর রহমান বাবু, শেখ ইমরান হোসেন ও বসির আহমেদ।

যুবলীগের দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ নভেম্বর আব্দুল মান্নানকে আহ্বায়ক করে সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।

তবে ২০২০ সালে বাঁকাল জেলেপাড়ায় এক ব্যক্তির বাড়ি দখলের অভিযোগ উঠে আব্দুল মান্নানের বিরুদ্ধে। এ সময় জেলেরা ঝাটা মিছিল করলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

তবে এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু বলেন, ‘বিরোধীদের মোকাবিলা করতে এখন দরকার সাতক্ষীরা শহরকেন্দ্রিক যোগ্য ও শক্ত নেতৃত্ব। শহরের কোনো নেতাকে আহ্বায়ক বা যুগ্ম আহ্বায়ক করা হয়নি।’

জেলা যুবলীগের সদ্য আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘যোগ্য ও স্বচ্ছ ইমেজের ব্যক্তিদের কমিটিতে জায়গা হয়েছে। যারা কমিটিতে রয়েছেন, তারা সবাই বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত সৈনিক। ৯০ দিনের মধ্যে সম্মেলন করার জন্য কেন্দ্রের নির্দেশ প্রতিপালন করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতে পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১০

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১১

হুহু করে কমছে তেলের দাম

১২

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৩

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৪

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৫

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৬

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৭

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৮

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৯

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

২০
X