কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:২০ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পানি আগ্রাসন বন্ধ করতে হবে : রাশেদ প্রধান

লিফলেট বিতরণ করছেন রাশেদ প্রধান। ছবি : সৌজন্যে
লিফলেট বিতরণ করছেন রাশেদ প্রধান। ছবি : সৌজন্যে

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, প্রমত্ত পদ্মার নানাবিধ জায়গায় চর জেগে উঠেছে, দেখে মনে হচ্ছে ছোট ছোট খাল। ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ। কথাবার্তা পরিষ্কার, হাসিনামুক্ত নতুন বাংলাদেশে ভারতের আগ্রাসন চলবে না। পানি আগ্রাসন বন্ধ করতে হবে। এজন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।

শনিবার (৫ জুলাই) রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির আজ ছিল পঞ্চম দিন।

রাশেদ প্রধান বলেন, সীমান্ত হত্যা, ভূমি দখল, অবৈধ পুশ-ইন, পানি আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে দেশের জনগণকে সতর্ক থাকতে হবে। আগামীতে বাংলার মসনদে শেখ হাসিনার মতো নতুন কোনো স্বৈরাচার যেন আরোহন করতে না পারে।

পথসভায় আরও বক্তব্য দেন- জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, শামীম আখতার পাইলট, কৃষিবিষয়ক সম্পাদক মো. সামছুল হক আকন্দ, ঢাকা মহানগরের আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপার সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ারসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X