কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা প্রকৌশলী সেলিমের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজার ও বলাইশিমুল ইউনিয়নের আমলীতলা বাজারে লিফলেট বিতরণ করেন প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম। ছবি : কালবেলা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজার ও বলাইশিমুল ইউনিয়নের আমলীতলা বাজারে লিফলেট বিতরণ করেন প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও এ্যাবের সাবেক সহসভাপতি প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম।

শনিবার (৫ জুলাই) বিকেলে তার নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজার ও বলাইশিমুল ইউনিয়নের আমলীতলা বাজারে লিফলেট বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতারা।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রকৌশলী মো. মোস্তাফা-ই-জামান সেলিম বলেন, একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। সেই লক্ষ্যে তিনি ইতোমধ্যে রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। আমরা এই ৩১ দফার লিফলেট বিতরণ করছি। ৩১ দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

প্রকৌশলী সেলিম আরও বলেন, আগামী দিনে যে নির্বাচন হবে সে নির্বাচনে জনগণ যাতে বুঝে-শুনে তার ইচ্ছামতো প্রার্থীকে ভোট দিতে পারে সেটিই হলো আমাদের মূল টার্গেট। ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের সঙ্গে থাকতে। আমরাও সেটি চেষ্টা করছি। আমরা সেই ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছি তারা ভালো সাড়া দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১০

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১১

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১২

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৩

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৪

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৫

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৬

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৭

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৮

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৯

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

২০
X