ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

গোখরা সাপকে পোষ মানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলায় শখের বসে বিষধর গোখরা সাপের খেলা দেখাতে গিয়ে মো. শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুলাই) ভোরে মনপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শাকিল হোসেন উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন মাঝির ছেলে।

শাকিলের পরিবার সূত্রে জানা গেছে, ১৫ দিন আগে স্থানীয় মোয়াজ্জেম সৈয়াল নামের এক ব্যক্তির বাড়ি থেকে শাকিল গোখরা সাপ ধরে আনে। পরে এটিকে পোষ মানানোর চেষ্টা করেন। শনিবার বিকেলে বেড়িবাঁধ এলাকায় নিয়ে সবার সামনে খেলা দেখাতে যান। এ সময় সাপটি পায়ে কামড় দেয়। সাপে কামড় দেওয়া ক্ষতস্থানে মুখ দিয়ে বিষ নামান। বিষ নেমেছে ভেবে সাপটিকে নিয়ে বাড়িতে এলে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা স্থানীয় এক ওঝার কাছে নিয়ে গেলে বিষ নামিয়ে পায়ের বাঁধন খুলে দেন। পরে অবস্থার অবনতি হওয়ায় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চিকিৎসকরা জানান, সাপ কামড় দিলে নিজের মুখ দিয়ে বিষ নামানোর কোনো উপায় নেই। এ ধরনের বিষাক্ত সাপ লালনপালন করা বা তার সঙ্গে খেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা মৃত্যুর কারণও হতে পারে।

মনপুরা থানার ওসি আহসান কবীর বলেন, সাপের কামড়ে যুবকের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১০

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১১

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১২

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৫

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৭

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৮

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৯

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

২০
X