মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখে উচ্ছ্বসিত নতুন প্রজন্ম

ফাঁকা ফসলি মাঠে রশি দিয়ে তৈরি ঘোড়ার দৌড়পথ ঘিরে দর্শনার্থীদের ভিড়। ছবি : কালবেলা
ফাঁকা ফসলি মাঠে রশি দিয়ে তৈরি ঘোড়ার দৌড়পথ ঘিরে দর্শনার্থীদের ভিড়। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফাঁকা ফসলি মাঠে কলাগাছ ও রশি দিয়ে তৈরি বৃত্তাকার দৌড়পথ ঘিরে শিশু, কিশোর, নারী-পুরুষসহ হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

রোববার (৬ জুলাই) বিকালে গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী এলাকায় উৎসবমুখর পরিবেশে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ আয়োজনে অংশ নেয় স্থানীয়সহ বিভিন্ন জেলা থেকে আগত অর্ধশতাধিক ছোট-বড় ঘোড়া।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়াগুলোকে ১০টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। এর মধ্যে ২টি ক্যাটাগরির বিজয়ীদের রেফ্রিজারেটর, এলইডিটিভি ও মনিটরসহ মূল্যবান পুরস্কার এবং বাকি ৮টি ক্যাটাগরির বিজয়ীদের এলইডি টিভি, রাইস কুকার, মোবাইল ফোন, সিলিং ফ্যান, জালি ফ্যানসহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।

দর্শনার্থীরা জানান, ঘোড়া দৌড়ের এমন আয়োজন উপভোগ করতে পেরে তারা দারুণ আনন্দিত। অনেক শিশু জীবনে প্রথমবার ঘোড়দৌড় দেখেছে বলে জানান।

প্রতিযোগিতা দেখতে আসা স্কুলশিক্ষক মো. রেজাউল করিম বলেন, আগে প্রায়ই এই খেলা দেখতাম। এখন এই খেলার আর আয়োজন হয় না। ব্যস্ততা কাটিয়ে খেলা উপভোগ করতে এসেছি। খুবই আনন্দ লাগছে।

আয়োজক কমিটির সদস্য শাহজাদা এমরান ও মিজানুর রহমান বলেন, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা এখন বিলুপ্তির পথে। ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা গ্রামবাসী এ আয়োজন করেছি। প্রতিযোগিতা দেখতে হাজার হাজার নারী-পুরুষ এসেছে।

ঘোড়দৌড়ের এই খেলাটি উদ্বোধন করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ। সভাপতিত্ব করেন গুনারীতলা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এহতেশাম হায়দার পারুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কামরুল আহসান সুজন, জোড়খালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ছাত্তার আনসারী. অবসরপ্রাপ্ত শিক্ষক শাহজাহান, ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X