টাঙাইল প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যমুনাসহ তিন নদীর পানি বিপৎসীমার ওপরে

টাঙাইলে যমুনাসহ তিনটি নদীর পানি বিপৎসীমার ওপরে। ছবি : কালবেলা
টাঙাইলে যমুনাসহ তিনটি নদীর পানি বিপৎসীমার ওপরে। ছবি : কালবেলা

টাঙ্গাইলে জেলার সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে রোববার (৩ সেপ্টেম্বর) যমুনাসহ জেলার প্রধান তিনটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার মাহমুদপুর, হুগড়া, কাতুলী,সেলিমপুর ও কাকুয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

এ ছাড়া ভূঞাপুর,গোপালপুর দেলদুয়ার, মির্জাপুর ও নাগরপুর উপজেলার আশপাশের কয়েকটি গ্রামে আজ ভোর থেকে যমুনা নদীর পানি প্রবেশ করতে শুরু করেছে।

স্থানীয়রা জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব গ্রাম বন্যাকবলিত হয়ে পড়বে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় ধর্মীয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে পাঁচ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৪ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে তিন সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২২ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশল মো.সাজ্জাদ হোসেন জানান, ‘আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর থেকে পানি কমতে শুরু করবে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X