মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে’

প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতাকর্মীরা। ছবি : কালবেলা
প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতাকর্মীরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা আবু জাফর চৌধুরী বলেছেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের চক্রান্ত সফল হবে না। কারণ, বিএনপি এ দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) রাউজান মুন্সিরঘাটা দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে স্থানীয় বাজার ও আশপাশের এলাকা ঘুরে কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আবু জাফর চৌধুরী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যেই বিএনপির বিরুদ্ধে এ ষড়যন্ত্র চলছে। বিএনপি কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব সহ্য করে না। কেউ দলের নাম ব্যবহার করে অপরাধ করলে তার বিএনপিতে কোনো স্থান নেই।

জামায়াতে ইসলামের ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ জামায়াতের চরিত্র বুঝে গেছে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা ভাই হারিয়েছি, মা-বোনেরা আপনজন হারিয়েছেন। আজ বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব ইনশাআল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা। রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান সোহেল, সৈয়দ ওবায়দুল আকবর নোমান, স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন ও ছাত্রদলের সাবেক নেতা আরিফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন মোসলেম উদ্দিন, ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, রেজাউর রহিম আজম, মহিউদ্দিন জীবন, বদরুল আলম, ওমর ফারুক, শহিদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক চৌধুরী, চাম্পা চৌধুরী, তৈয়ব সুলতান, শাহাজান শাকিল, রাসেল খান, সাঈয়িদ আমান বিন রানা, খোরশেদ আলম জিকু, সালাহউদ্দিন, সাইফুদ্দিন রিবন, জাকের চৌধুরী, এস এম ইউসুফ, হাসান বাহাদুর, জীবন খন্দকার, ফরিদ উদ্দিন, বাপ্পা কুমার দাশ, পিংকু, দেলোয়ার, আসাদুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X