খুলনা ব্যুরো
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতা মাহাবুব হত্যা, আরও দুই সন্দেহভাজন আটক

নিহত মাহবুব মোল্লা। ছবি : সংগৃহীত
নিহত মাহবুব মোল্লা। ছবি : সংগৃহীত

খুলনায় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার সন্দেহভাজন আরও দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে খুলনার দৌলতপুর থানা পুলিশ এবং মহানগর গোয়েন্দা পুলিশের দুটি টিম সাতক্ষীরার তালা উপজেলা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- কাজী রায়হান ইসলাম এবং হাসিব মোল্লা।

আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী।

এর আগে পুলিশ এ হত্যাকাণ্ডে তথ্য সরবরাহের অভিযোগে মো. সজল এবং আলাউদ্দিনকে গ্রেপ্তার করে। বর্তমানে সজল এবং আলাউদ্দিন মাহবুব হত্যা মামলায় কারাগারে রয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রায়হানকে তালা উপজেলার মহিলা কলেজের পাশে একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। সিসি ফুটেজ থেকে সংগ্রহ করা যুবকের সঙ্গে আটক হওয়া যুবকের মুখাবয়বের মিল আছে কি না প্রশ্ন করলে তিনি জানান, আমরা যে রায়হানকে আটক করেছি সে ওই ব্যক্তি কি না তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। মাহবুব হত্যাকাণ্ডের পর থেকে রায়হান এলাকা ছেড়ে পালিয়ে যায়। তার অবস্থান নিশ্চিত হওয়ার জন্য উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। তার অবস্থান নিশ্চিত হয়ে সকালে তালা মহিলা কলেজের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে নিয়ে পাইকগাছা উপজেলায় অভিযান চালানো হয়।

এ মামলার অপর সন্দেহভাজন আসামি আসিফ মোল্লাকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম সাতক্ষীরার তালা থেকে আটক করে। মহানগর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সিসি ফুটেজে সংগ্রহকৃত ছবির সঙ্গে আসিফ মোল্লার চেহারার যথেষ্ট মিল আছে। তবে তিনি সেই যুবক কি না তা তিনি নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, গত ১১ জুলাই দুপুরে বাড়ির সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুব। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাহবুব গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পায়ের রগ কেটে দেয়। পর দিন নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ হত্যাকাণ্ডে তথ্য সরবরাহের কাজে সাহায্যে করার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X