মিনহাজ তুহিন, চট্টগ্রাম
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৭:৪৫ এএম
অনলাইন সংস্করণ

অর্থাভাবে সংকটের মুখে চট্টগ্রামের স্মার্ট স্কুল বাস

চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য চালু হওয়া দেশের প্রথম স্মার্ট স্কুল বাস। ছবি : কালবেলা
চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য চালু হওয়া দেশের প্রথম স্মার্ট স্কুল বাস। ছবি : কালবেলা

চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য চালু হওয়া দেশের প্রথম স্মার্ট স্কুল বাস সেবা অর্থাভাবে সংকটের মুখে পড়েছে। ২০২৩ সালের নভেম্বর থেকে বিআরটিসি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চালু হওয়া এই সেবা চট্টগ্রাম নগরীর ১০টি রুটে প্রতিদিন তিন হাজারের বেশি শিক্ষার্থীকে স্কুলে যাতায়াতের নিরাপদ ও নির্ভরযোগ্য সুবিধা দিয়ে আসছে।

এ সেবা পরিচালনার খরচ বহন করছিল শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড। ১ কোটি ৪৪ লাখ টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠানটি গত বছর ৭২ লাখ টাকা পরিশোধ করে। তবে চলমান অর্থনৈতিক সংকটের কারণে বাকি অর্থ দিতে না পারার কথা জানিয়ে সম্প্রতি তারা জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে। অন্যদিকে প্রতিটি বাসে শিক্ষার্থীদের জন্য ফেয়ার বক্স রাখা হলেও শিক্ষার্থীরা নিয়মিত নামমাত্র ৫ টাকা ভাড়াও পরিশোধ করছে না।

বিআরটিসির চট্টগ্রাম বাস ডিপোর অপারেশন ম্যানেজার মো. জুলফিকার আলী কালবেলাকে বলেন, বাসগুলোয় কোনো ভাড়া তোলা হয় না। সেখানে ভাড়ার বাক্স বসানো আছে, যেখানে শিক্ষার্থীরা স্বেচ্ছায় ৫ টাকা করে বক্সে ফেলবে—এমন উদ্যোগ নেওয়া ছিল; কিন্তু শিক্ষার্থীরা সে টাকা নিয়মিত পরিশোধ করে না।

এই সেবা শুধু নিরাপদ যাতায়াতই নয়, শহরের যানজট নিরসনেও ইতিবাচক প্রভাব ফেলেছে। ৭৮ জন শিক্ষার্থী ধারণক্ষমতা বিশিষ্ট প্রতিটি বাসে রয়েছে জিপিএস ট্র্যাকিং, আইপি ক্যামেরা ও রিয়েল টাইম লোকেশন সুবিধা। শিক্ষার্থী বাসে উঠলেই অভিভাবকের মোবাইল ফোনে পৌঁছে যায় বার্তা।

অভিভাবক মো. আরাফাত হোসেন বলেন, এ বাসটি আমাদের অনেক উপকারে আসছে। আমাদের সঙ্গে যেতে হচ্ছে না। আমাদের বাচ্চাদের আপডেট নিয়মিত পাই। আমরা চাই না এ সেবা বন্ধ হোক।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরিফ উদ্দিন কালবেলাকে বলেন, সেবাটি টিকিয়ে রাখতে আমরা বিকল্প ব্যবস্থা খুঁজছি। জিপিএইচ ইস্পাত তাদের আর্থিক পরিস্থিতির কারণে অর্থায়ন বন্ধ করে দেওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে বাসগুলো পরিচালনা বন্ধ করার কোনো পরিকল্পনা আমাদের নেই।

তিনি বলেন, বাসগুলো ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যবহার করে। সেসব প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছি, শিক্ষার্থীরা যেন বাস ভাড়া পরিশোধ করে। যাতে অন্তত জ্বালানি বা রক্ষণাবেক্ষণের খরচ তোলা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X