নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন

এনসিপির কেন্দ্রীয় নেতাদের নারায়ণগঞ্জে আগমনকে ঘিরে নির্মিত একটি তোরণে আগুন। ছবি : কালবেলা
এনসিপির কেন্দ্রীয় নেতাদের নারায়ণগঞ্জে আগমনকে ঘিরে নির্মিত একটি তোরণে আগুন। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় নেতাদের নারায়ণগঞ্জে আগমনকে ঘিরে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে শহরের কলেজরোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে নানা মহলে শঙ্কা তৈরি হয়েছে।

এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার রাত ৩টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন লোক এসে এ ঘটনা ঘটিয়েছে। এতে একটি তোরণ পুড়ে গেছে। পরে নাইটগার্ড এসে বাধা দিলে তারা পালিয়ে যায়।

জাতীয় নাগরিক পার্টির সদস্য আব্দুর রহমান গাফ্ফারী বলেন, মধ্যরাতে নিষিদ্ধ সংগঠনের লোকজন আগুন দিয়েছে। তারা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। আজ দুপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জে আসবেন।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের একটি তোরণ পুড়িয়ে দিয়েছে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী কালবেলাকে বলেন, গভীর রাতে কলেজরোড এলাকায় কে বা কারা একটি তোরণ পুড়িয়ে দিয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া যেসব রুটে এনসিপির নেতারা যাতায়াত করবেন, সেসব রুটে যথেষ্ট পরিমাণ নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা নেই।

জানা গেছে, দুপুরের পরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করবে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গঠিত এ রাজনৈতিক দল সারাদেশে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জেও এ আয়োজন করেছে।

এ পদযাত্রায় দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা, সামান্থা শারমিনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১০

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১১

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১২

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৪

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৫

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৬

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৭

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৮

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X