কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৩:৫৭ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প সফরের খবর প্রত্যাহার করে নিল পাকিস্তানি টিভি চ্যানেল

শাহবাজ শরিফ ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
শাহবাজ শরিফ ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সফরে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেছিল পাকিস্তানি সংবাদমাধ্যম। কিন্তু হোয়াইট হাউস তা অস্বীকার করার পর সংবাদ প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছে তারা। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১৭ জুলাই) পাকিস্তানের দুটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়ার দেশটিতে সফরের পরিকল্পনার খবর প্রত্যাহার করে নেয়। পাশাপাশি সংবাদমাধ্যমগুলো ক্ষমাও চেয়েছে।

এর আগে হোয়াইট হাউস ট্রাম্পের সফর সম্পর্কিত প্রতিবেদনগুলো খারিজ করে দেয়। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, এই মুহূর্তে পাকিস্তান সফরের সময়সূচি নির্ধারণ করা হয়নি।

বৃহস্পতিবার জিও এবং এআরওয়াই নিউজ চ্যানেল জানিয়েছিল, সেপ্টেম্বরে ট্রাম্পের পাকিস্তান সফরের কথা রয়েছে। কিন্তু পরে উভয়ই তাদের প্রতিবেদন প্রত্যাহার করে নেয়।

প্রত্যাহার প্রসঙ্গে জিও জানায়, ‘জিও নিউজ যাচাই ছাড়াই সংবাদ সম্প্রচারের জন্য তার দর্শকদের কাছে ক্ষমা চাইছে।

এআরওয়াই-এর একজন ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তা রয়টার্সকে জানান, পররাষ্ট্র দপ্তর এই সফর সম্পর্কে কিছু জানে না বলার পর তারা সংবাদটি প্রত্যাহার করে নেন।

জর্জ ডব্লিউ বুশ-ই শেষ মার্কিন প্রেসিডেন্ট যিনি পাকিস্তান সফর করেছিলেন। ২০০৬ সালে তার সফর এশিয়ায় ব্যাপক সাড়া ফেলে।

গত মাসে হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে এক অভূতপূর্ব বৈঠকে আতিথ্য করেন ট্রাম্প। এরপর মার্কিন-পাকিস্তান সম্পর্ক একটি বড় অগ্রগতি লাভ করে। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে আলোচনা হচ্ছে বলেও জানা গেছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X