বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নেন সাব্বির

নন্দীগ্রাম থানা। ছবি : সংগৃহীত
নন্দীগ্রাম থানা। ছবি : সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে সাব্বির হোসেন (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৮ জুলাই) রাতে পৌর এলাকার দামগাড়া সড়কপাড়ায় এ ঘটনাটি ঘটে।

সাব্বির হোসেন উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে ঢাকায় গার্মেন্টসে চাকরিরত অবস্থায় সাব্বির প্রেম করে সুমাইয়া খাতুন (২০) নামের এক তরুণীকে বিয়ে করেন। মাসখানেক আগে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফিরলে পরিবার তাদের মেনে নেয়নি। পরে স্ত্রীকে নিয়ে পৌর এলাকার দামগাড়া সড়কে একটি ভাড়া বাসায় ওঠেন এবং স্থানীয় এক হোটেলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।

তবে সপ্তাহখানেক আগে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হলে সুমাইয়া ঢাকায় ফিরে যান। স্ত্রীকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন সাব্বির। শেষ পর্যন্ত শুক্রবার রাতে স্ত্রীকে ভিডিও কলে রেখে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেন তিনি। ভিডিও কলে ঘটনা প্রত্যক্ষ করে সুমাইয়া তাৎক্ষণিকভাবে তাদের এক প্রতিবেশীকে বিষয়টি জানান। প্রতিবেশীরা ছুটে গিয়ে সাব্বিরের ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম কালবেলাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X