সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর কবরের পাশে শায়িত হলেন সাবেক এমপি মান্নান তালুকদার

সাবেক এমপি মান্নান তালুকদার। ছবি : সংগৃহীত
সাবেক এমপি মান্নান তালুকদার। ছবি : সংগৃহীত

ঢাকা ও সিরাজগঞ্জে পাঁচ দফা জানাজা নামাজ শেষে স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার।

শনিবার (১৯ জুলাই) বাদ আসর সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে মরহুমের সর্বশেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোকাদ্দেছ আলী ও মরহুমের দ্বিতীয় ছেলে জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান তালুকদার লেলিন।

এর আগে শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টায় ঢাকার ধানমন্ডিস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন আব্দুল মান্নান তালুকদার। ওইদিন বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয়, দুপুরে তার নিজ গ্রাম রায়গঞ্জের ধুবিল আয়শা ফজলার হাইস্কুল মাঠে তৃতীয়, রায়গঞ্জের ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থ ও সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে পঞ্চম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

আব্দুল মান্নান তালুকদার সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সাল থেকে টানা চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১-২০০৬ মেয়াদে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X