মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৯:৪২ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

গ্রামবাংলার জনপ্রিয় হাডুডু খেলা দেখতে জনতার ঢল

হাডুডু খেলায় মেতেছেন খেলোয়াড়রা। ছবি : কালবেলা
হাডুডু খেলায় মেতেছেন খেলোয়াড়রা। ছবি : কালবেলা

যুবসমাজকে মাদকমুক্ত, মোবাইলের আসক্তি, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত, ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে জামালপুরের মাদারগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলা দেখতে দুপুর থেকেই দূরদূরান্ত থেকে নানা বয়সী শত শত মানুষ মাঠে এসে ভিড় জমান।

শনিবার (১৯ জুলাই) বিকেলে মাদারগঞ্জ পৌর বাস টার্মিনাল সংলগ্ন মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্মামেন্ট-২০২৫-এর উদ্বোধন করা হয়।

সরেজমিন দেখা গেছে, করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন খেলা দেখতে আসা হাজারো দর্শক। হৈ-হুল্লোড়ে মাঠ কাঁপিয়ে তুলেছে শিশু-কিশোররা। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কোয়ালীকান্দি হাডুডু একাদশ বনাম মিয়াবাজার সোনার বাংলা হাডুডু একাদশ। এতে মিয়াবাজার সোনারবাংলা হাডুডু একাদশ বিজয়ী হয়।

খেলা দেখতে আসা কোয়ালীকান্দি গ্রামের মমিন মিয়া, সোবহান ফকির, আক্কাস আলীসহ কয়েকজন বলেন, দূরদূরান্ত থেকে তারা খেলা দেখতে এসেছেন। অনেক ভালো লেগেছে। যে কোনো মূল্যে দেশের জাতীয় খেলা হাডুডুকে বাঁচিয়ে রাখতে হবে।

খেলোয়াড় বাবু, হোসেন মামরুল জানান, হাডুডু খেলা জাতীয় খেলা। খেলায় অনেক দর্শকের সমাগম হয়েছে। তাদের আনন্দ দিতে পেরে আমরাও আনন্দিত।

আয়োজক কমিটির আব্দুল হামিদ বুরহান বলেন, আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে চলেছে আমাদের জাতীয় হাডুডু খেলা। যুবসমাজকে মোবাইলের আসক্তি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতেই এ খেলার আয়োজন। প্রতিবছর এ খেলার আয়োজন করা হবে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমানের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জিল্লুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X