আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৫:০৭ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরগুনার আমতলী উপজেলায় স্ত্রী সাজেদা বেগমের (৫৫) মরদেহ হাসপাতালে রেখে স্বামী তৈয়ব হোসেনের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

জানা যায়, পাষণ্ড স্বামীর অমানসিক নির্যাতনে নিহত হয়েছেন সাজেদা বেগম।

রোববাব (২০ জুলাই) উপজেলার চাওড়া ইউনিয়নে পাতাকাটা গ্রামের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান।

স্থানীয়রা জানান, বরগুনার আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামে স্বামী-স্ত্রী তৈয়ব হোসেন ও সাজেদা বেগম নিজ বাড়িতে দীর্ঘবছর ধরে একসঙ্গে বসবাস করতেন। পারিবারিক কলেহের জেরে তৈয়ব হোসেন ও সাজেদার মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। প্রায় সময় স্ত্রীকে অমানসিক নির্যাতন করতেন তৈয়ব। ঘটনার দিন পাষণ্ড স্বামীর অমানসিক নির্যাতনে মুগুরের আঘাতে নিহত হয়েছেন সাজেদা বেগম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে এক নারীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে রেখে পালিয়ে যান এক ব্যক্তি। পরে নিহত সাজেদার মেয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন এবং বিষয়টি আমতলী থানায় পুলিশকে অবহিত করেন।

এদিকে খবর পেয়ে আমতলী থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে আইনানুগ ব্যবস্থার উদ্যোগ নেয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেওয়ান জগলুল হাসান কালবেলাকে বলেন, ঘাতক স্বামী তৈয়ব হোসেনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ-সংক্রান্ত থানায় হত্যা মামলা রুজু করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১০

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১১

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১২

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৩

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৪

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৫

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৬

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৭

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৮

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৯

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

২০
X