কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে জয়দেবপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত

গাজীপুরের জয়দেবপুর রেল জংশনের পাশে জয়দেবপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত। ছবি : কালবেলা
গাজীপুরের জয়দেবপুর রেল জংশনের পাশে জয়দেবপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত। ছবি : কালবেলা

গাজীপুরের জয়দেবপুর রেল জংশনের পাশে জয়দেবপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে । এ সময় ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হলেও অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুর পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, দুপুর পৌনে একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জয়দেবপুর কমিউটার ট্রেনটি হোম সিগন্যাল ক্রস করে জয়দেবপুর স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। তবে ট্রেনের গতি কম থাকায় অল্প দূরে গিয়েই থেমে পড়ে ট্রেনটি। এ সময় যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে নিরাপদে চলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, জয়দেবপুর কমিউটার ট্রেনটি চার নম্বর লাইনে লাইনচ্যুত হওয়ায় এই লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এরই মধ্যে একটি ট্রেন জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ট্রেনটি উদ্ধারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে ইঞ্জিনটি ঘটনাস্থল থেকে অপসারণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১০

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১১

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১২

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৩

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৪

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৫

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৬

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৭

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৮

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৯

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

২০
X