রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

মানববন্ধন কর্মসূচিতে কিন্ডারগার্টেনের শিক্ষকরা। ছবি : কালবেলা
মানববন্ধন কর্মসূচিতে কিন্ডারগার্টেনের শিক্ষকরা। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ অন্যান্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে রাণীশংকৈল উপজেলা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ সোসাইটি।

এতে উপজেলার প্রায় ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-পরিচালকরা অংশ নেয়। জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, বৃত্তির অধিকার হয়ে যাক সবার, শিক্ষা হোক সার্বজনীন অধিকার, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয় সাম্য চাই লেখা ফেস্টুন-ব্যানারসহ বিভিন্ন স্লোগান দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ সোসাইটি সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, মতিউর রহমান, সহসভাপতি আজাদ আলী,‌ সাংগঠনিক সম্পাদক, জয়নুল ইসলাম, প্রচার সম্পাদক, সোহেল রানা, সদস্য আবু সাঈদ, শিক্ষক রুবি আক্তার প্রমুখ।

এ সময় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিপত্রে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা শিক্ষা ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করছে। তারা অবিলম্বে এ পরিপত্র প্রত্যাহারের দাবি জানান।

পরে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X