ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী আতিক

বরযাত্রীর হেলিকপ্টারটি দেখতে ভিড় জমান এলাকাবাসী। ছবি : সংগৃহীত
বরযাত্রীর হেলিকপ্টারটি দেখতে ভিড় জমান এলাকাবাসী। ছবি : সংগৃহীত

ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল—একদিন হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন। সময়ের ব্যবধানে সেই ইচ্ছা বাস্তবে রূপ দিলেন প্রবাসী হাফেজ মো. আতিক ফারাজি (২৩)। এদিকে হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনাটি এলাকায় বড়-ছোট সবার মধ্যে উৎসাহ ছিল। এলাকাবাসী সপ্তাহ ধরে দিনটির অপেক্ষায় ছিলেন।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলা গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর (চেয়ারম্যান বাড়ি) গ্রামে হেলিকপ্টারে করে কনের বাড়ির পাশে একটি খোলা মাঠে নামেন বর হাফেজ মো. আতিক ফারাজি। এসময় হেলিকপ্টারটি দেখতে ভিড় জমান এলাকাবাসী।

প্রবাসী মো. আতিক ফারাজি উপজেলার চর পুটিমারি ইউনিয়নের ৪নং চর ডিগ্রীচর গ্রামের মো. আব্দুল মজিদ ফারাজির ছেলে। আর কনে সাবরিনা খুশবু শিমু (১৯) গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মৃত আলহাজ খোরশেদ আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর সাজিদ খানের বাড়ি থেকে কনের বাড়ি পর্যন্ত দূরত্ব ১২ কিলোমিটার। শখ মেটাতে হেলিকপ্টারটি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাড়া করেছেন। প্রতি ঘণ্টার জন্য ব্যয় হয়েছে প্রায় লক্ষাধিক টাকা।

এলাকাবাসী জানান, তাদের গ্রামে এই প্রথম হেলিকপ্টার নেমেছে। তাও আবার বিয়ে করতে এসেছেন বর। তাদের ছেলে-মেয়েরা বিষয়টি শুনে আগে থেকেই আবদার করেছিল হেলিকপ্টার দেখতে যাবে। হেলিকপ্টার দেখে পাশাপাশি ছেলে-মেয়েরাও অনেক খুশি। বিষয়টা ভালোই লেগেছে। এছাড়া ওই গ্রামে এই প্রথম হেলিকপ্টার দেখে হেলিকপ্টারের সঙ্গে ছবি তোলার সুযোগও হাতছাড়া করেনি এলাকাবাসী।

বর হাফেজ মো. আতিক ফারাজি কালবেলাকে বলেন, ‘আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল হেলিকপ্টারের চড়ে বিয়ে করতে যাব। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি অনেক খুশি। আমাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া করবেন।’ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন শেষে নববধূকে নিয়ে হেলিকপ্টার যোগে বাড়ি ফেরেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X