কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এক ইঞ্চি জায়গা আমরা পরাধীন হতে দেব না : আখতার

পথসভায় বক্তব্য দেন আখতার হোসেন। ছবি : কালবেলা
পথসভায় বক্তব্য দেন আখতার হোসেন। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এ বাংলাদেশ ও স্বাধীনতা-সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। দেশের অর্থনীতিকে ডুবিয়ে দিতে, কোনো কোনো অঞ্চলকে যারা আলাদা করার প্রচেষ্টা করছেন, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে দেশের এক ইঞ্চি জায়গা আমরা পরাধীন হতে দেব না।

শনিবার (২৬ জুলাই) রাতে কিশোরগঞ্জে সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, বাংলাদেশকে নিয়ে জুলাই অভ্যুত্থানকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র পাতানো হচ্ছে। এত মানুষ শহীদ হলো, পঙ্গু হলো, অন্ধ হলো। আর যারা জনতার ওপর গুলি চালিয়েছিল, দু-একজন পুলিশের কথা বলে বাংলাদেশে বিভাজন তৈরি করতে চাই না। এ বাংলাদেশের মানুষ ইতিহাসের পরতে পরতে ধর্ম-গোত্রের বিভাজন ভুলে জাতির স্বার্থে আমরা এক হয়েছি।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশকে গড়তে হলে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে সংস্কার করতে হবে। পাসপোর্ট অফিস, রেজিস্ট্রি অফিস, আইন আদালত, থানাসহ সব প্রতিষ্ঠানকে জনগণের সেবার উপযোগী করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে একসঙ্গে থাকতে হবে।

নারীদের নিরাপত্তা নিয়ে এনসিপির নেতা বলেন, বাংলাদেশের নারীদের এখন পর্যন্ত তাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা করতে পারিনি। তারা স্কুলে যাবে আর এক দলের কেউ এসে তাদের প্রস্তাব দেবে আর প্রস্তাবে রাজি না হলে তারা তাদের ধর্ষণ করবে, ধর্ষণের হুমকি দেবে—এই বাংলাদেশ আমরা চাই না।

এর আগে রাত ৮টায় শহরের পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা করে পুরানথানা এলাকায় সমাবেশস্থলে যান। এনসিপির কর্মসূচিকে ঘিরে পুরো শহর আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেন। শহরের প্রধান সড়কে সমাবেশের আয়োজন করায় সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন।

এ সময় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমীন, যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, দক্ষিণাঞ্চলের সংগঠক আকরাম হোসেন রাজ ও উত্তরাঞ্চলের সংগঠক খায়রুল কবির।

উপস্থিত ছিলেন—জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X