হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ঘরে ঢুকে ছেলে দেখলেন মায়ের গলাকাটা মরদেহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হবিগঞ্জে নিজ ঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে নিহতের দেবর পলাতক।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার পইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম আরা বেগম (৩০) ওই পইল গ্রামের সিতু মিয়ার স্ত্রী। নিহতের স্বামী স্থানীয় বাজারে সবজির ব্যবসা করেন। তার ভাই কদর আলী মুদি ব্যবসা করেন। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বি‌কেলে সিতু মিয়া বাজারে সবজি নিয়ে যান। তার ছেলে বাবার কাছে সবজি আনতে যায়। এ সময় ঘরে ওই গৃহবধূ একা অবস্থান করছিলেন। সন্ধ‌্যায় ছেলে বাজার থেকে ফিরে মায়ের গলাকাটা অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এদিকে হত্যাকাণ্ডের জন্য এলাকাবাসী নিহতের দেবর কদর আলীকে দায়ী করেন। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিন্টু বলেন, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বেশ কয়েকবার তাদের মধ্যে ঝামেলা হয়েছে। আমি তাদের বিরোধ একাধিকবার নিষ্পত্তি করে দিয়েছি। ধারণা করছি সে হয়তো হত্যা করে থাকতে পারে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম শাহাবুদ্দিন শাহীন বলেন, দেবর তার ভাবিকে পারিবারিক বিরোধের জেরে হত্যা করেছে। সে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১০

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১১

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১২

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৩

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৪

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৬

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৭

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৮

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

১৯

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

২০
X