গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৪:৫৯ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনা নদীতে গোলাগুলিতে ‘শ্যুটার মান্নান’ নিহত

নিহত আব্দুল মান্নান ওরফে শ্যুটার মান্নান। ছবি : সংগৃহীত
নিহত আব্দুল মান্নান ওরফে শ্যুটার মান্নান। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর একটি অবৈধ বালুমহালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী আব্দুল মান্নান ওরফে শ্যুটার মান্নান নিহত হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার কালীপুরা সংলগ্ন নদী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান ওরফে শ্যুটার মান্নান গজারিয়া উপজেলার জষ্ঠীতলা গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। গত ১৮ জুলাই বাঘাইয়াকান্দী মাছ বাজারে শর্টগান দিয়ে গুলি চালিয়ে এক মাছ ব্যবসায়ীসহ অন্তত চারজনকে আহত করে পালিয়ে যান তিনি। ওই ঘটনার মামলায় তিনি পলাতক ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, গজারিয়ার গুয়াগাছিয়া ও ইমামপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীর একটি অবৈধ বালুমহালের নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরে নৌ-ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের হাতে ছিল। এ বালুমহালের একচ্ছত্র দখল নিতে ইমামপুর ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গোষ্ঠী লালু গ্রুপ সক্রিয়ভাবে মাঠে নামে।

তারা আরও জানান, সোমবার ভোরে লালু গ্রুপ, নয়ন-পিয়াস গ্রুপকে নদীতে আক্রমণের উদ্দেশ্যে ধাওয়া করে। তখন প্রতিপক্ষ গ্রুপ কিছুটা পিছু হটে। তবে সকাল ৮টার দিকে নয়ন-পিয়াস গ্রুপ শক্তি সঞ্চয় করে একাধিক ইঞ্জিনচালিত ট্রলারযোগে পাল্টা হামলা চালায়। ওই হামলার সময় লালু গ্রুপে শ্যুটার মান্নান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন হৃদয় বাঘসহ লালু গ্রুপের আরও কয়েকজন।

গজারিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম খান বলেন, প্রতিপক্ষের গুলিতে নিহত শ্যুটার মান্নানের মরদেহ মেঘনা নদীতে ভাসমান একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল লুঙ্গির নিচে শর্টপ্যান্ট ও গায়ে ছিল নীল রঙের পলো শার্ট।

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, ঘটনার পরপরই নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১০

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১১

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১২

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৩

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৪

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৫

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৬

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৭

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৮

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৯

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

২০
X