মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

বাবার মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেও, একসঙ্গে জানাজা

মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে বাবা-ছেলের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। ছবি : সংগৃহীত
মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে বাবা-ছেলের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। ছবি : সংগৃহীত

বাবার মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন ছেলেও। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়।

স্বজনরা জানিয়েছেন, মো. আবুল হাসেম খান ও মো. সোলেমান খানের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে। মো. আবুল হাসেম খানের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে সোলেমান খান বড়। উপজেলার গাউছিয়া মার্কেটে সোলেমানের দর্জি দোকান ছিল। তার আয়েই সংসার চলত।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) মো. সোলেমান খান (৩০) অসুস্থ হয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। রোববার সন্ধ্যায় অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হন তার বাবা মো. আবুল হাসেম খান (৬০)। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. আবুল হাসেম খান। বাবার মৃত্যুর সংবাদ শুনে চিকিৎসাধীন সোলেমান খান আরও অসুস্থ হয়ে পড়েন। বাবার মৃত্যুর চার ঘণ্টা পর সোমবার সকাল ৯টায় মারা যান বড় ছেলে।

অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সোলেমান খানের ছোট ভাই মো. শাহাজালাল খান বলেন, ‘এত অল্প সময়ে বাবা ও বড় ভাইকে হারালাম। এই কষ্ট ও শোক কীভাবে সহ্য করব। বড় ভাইয়ের আয়েই সংসার চলত।’

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, বাবা-ছেলের মৃত্যুর ঘটনাটি শুনেছি। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। দুজনের মৃত্যুই অসুস্থতাজনিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X