সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাড়াশ (সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

ছয় বছর ধরে নিখোঁজ স্বামীর পথ চেয়ে সাবিনা

ছয় বছর ধরে নিখোঁজ রাজিব আহমেদ। ছবি : সংগৃহীত
ছয় বছর ধরে নিখোঁজ রাজিব আহমেদ। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নে আড়ংগাইল গ্রামের বাসিন্দা মো. রাজিব আহমেদ (৪০)। ২০১৯ সালের ১০ নভেম্বর সকাল ১০টায় কাজের সন্ধানে বের হয়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজের ছয় বছরেও এখনো রাজিব আহমেদের সন্ধান পাননি তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩৬)। এদিকে স্বামীকে ফিরে পাবার অপেক্ষায় এখনো পথচেয়ে আছেন তিনি।

জানা গেছে, ২০০৬ সালে তাড়াশ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকার মৃত মোজাম্মেল হোসেনের মেয়ে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেশীগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আড়ংগাইল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মো. রাজিব আহমেদের। সুন্দরভাবেই চলছিল তাদের দাম্পত্য জীবন।

২০১৯ সালের ১০ নভেম্বর সকালে কাজের সন্ধানে বের হয়ে নিখোঁজ হন রাজিব আহমেদ। সে সময় স্বামীর সন্ধান না পেয়ে তার স্ত্রী সিরাজগঞ্জ আদালতে মামলা করেন। স্বামী নিখোঁজের পর তাদের ঘরে জন্ম নেয় কন্যা সন্তান নুসরাত জাহান মিসফা। বর্তমানে সন্তানের বয়স ছয় বছর। বর্তমানে সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে অভাবের সংসারে থাকছেন সাবিনা ইয়াসমিন।

রাজিবের স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, মেয়ে বড় হচ্ছে, কী পরিচয় দিব তাকে। আর কত অপেক্ষার পর তিনি ফিরে আসবেন?

সাবিনা ইয়াসমিনের মা রমিচা বেগম বলেন, অনেক কষ্টে মেয়েকে বিয়ে দিয়েছিলাম। মেয়ের গর্ভে সন্তান আসার পর তার স্বামী নিখোঁজ হন। এখন মেয়েকে বিয়ে দেওয়া না দেওয়া সমান। ভরণপোষণ আমাকে করতে হচ্ছে। বেঁচে থাকলে হয়তো ফিরে আসবে রাজিব।

তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, এটা আমার জানান নেই। যেহেতু ছয় বছর আগের ঘটনা সেহেতু বিস্তারিত জেনে জানাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X