বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় বাবা-মা

নিহত হাসান গাজী। ছবি : সংগৃহীত
নিহত হাসান গাজী। ছবি : সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করছেন বাবা-মা। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত হাসান গাজী (২০) বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা। বাবা-মা দুজন হলেন- জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকাসক্ত হাসান টাকার জন্য প্রায়ই বাবা-মাকে চাপ দিত। দুপুরে মাদকের টাকা না পেয়ে নিজ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাবা-মা প্রতিবাদ করলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছেলেকে এলোপাতাড়ি লোহার পাইপ দিয়ে পিটিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত করলে মারা যায় হাসান।

পরে বাবা-মা দুজন থানায় উপস্থিত হয়ে বলেন, আমরা আমাদের ছেলে হাসানকে মেরে ফেলেছি। আমাদের গ্রেপ্তার করুন। পুলিশ তাদের আটক করে। পরে সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ নিহতের বাড়িতে গিয়ে ঘর থেকে হাসানকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে জাফর গাজী দম্পতি আত্মসমর্পণ করলে আমরা মরদেহ উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আইনিব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১০

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১১

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১২

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৩

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৪

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৫

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৭

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৮

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৯

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X