বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

২ শিশুর ধর্ষক ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শিশু ধর্ষণের দায়ে র‌্যাবের হাতে গ্রেপ্তার আবু সালাম। ছবি : কালবেলা
শিশু ধর্ষণের দায়ে র‌্যাবের হাতে গ্রেপ্তার আবু সালাম। ছবি : কালবেলা

জয়পুরহাটে দুই শিশুকে ধর্ষণের দায়ে ৬০ বছরের সাজাপ্রাপ্ত আবু সালামকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়। আবু সালাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব বীর নগর এলাকার বাসিন্দা।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে র‌্যাব-১২-এর বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার মাস্টারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মীর মনির হোসেন বলেন, জয়পুরহাটের পাঁচবিবিতে ২০১৭ সালের ১৪ জুলাই আবু সালাম দুই শিশু কন্যাকে ১০ টাকা এবং টেলিভিশন দেখানোর প্রলোভনে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

পরে শিশুরা নিজেদের বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ওই দিনই আবু সালামকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় পাঁচবিবি থানায় আবু সালামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করা হয়। প্রায় চার বছর বিচারিক প্রক্রিয়া শেষে ২০২১ সালে আদালত আবু সালামকে ৬০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত।

রায় ঘোষণার সময় থেকে আবু সালাম পলাতক ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১০

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১১

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১২

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৩

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

১৪

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১৫

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১৬

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১৭

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৮

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৯

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

২০
X