চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ওয়াসিম, তারুয়াসহ শহীদদের স্মৃতিফলক উদ্বোধন

জুলাই শহীদদের স্মৃতিফলক উদ্বোধন শেষে দোয়া করছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
জুলাই শহীদদের স্মৃতিফলক উদ্বোধন শেষে দোয়া করছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

জুলাই গণঅভ্যুত্থানে দেশের দ্বিতীয় শহীদ ও চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ও তারুয়া তরুসহ জুলাই শহীদদের স্মৃতিফলক উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া একটি শহীদ মিনারও উদ্বোধন করা হয়।

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর ‘দেশ রক্ষা তারেক মঞ্চ’র সার্বিক ব্যবস্থাপনায় নগরের আকবর শাহ, পাহাড়তলী ও খুলশী থানা যুবদল-ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি আবদু সাত্তার সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহসভাপতি নুর আহম্মদ গুড্ডু, সাবেক সহসভাপতি শাহেদ আকবর, সহসভাপতি ফজলুল হক সুমন, উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী, মিয়া হারুন, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, খুলশী থানা যুবদল আহ্বায়ক হেলাল হোসেন, সাইফুল আলম রুবেল।

আরও উপস্থিত ছিলেন- পাহাড়তলী থানা যুবদল সদস্য সচিব শাখাওয়াৎ রাজু, খালেদ সাইফুল্লাহ, সেলিম উদ্দীন, গাজী ফারুক মো. ইউনুস, বিএনপি নেতা মো. দিদার নুর বক্স মিলন, মো. হানিফ, মো. ইসমাইল, মো. মহিউদ্দীন, ছাত্রদল নেতা সালাউদ্দীন সাহেদ, মাস্টার আরিফ, রাজিবুল হক, মো. ওমর, মহিলা নেত্রী সখিনা বেগম ও সুমি শাহাদাত হোসেন।

অন্যদিকে শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠান শেষে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুন, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. রিজবী ইফতেখার অমি, ডা. মীর ওয়াজেদ অলী, ডা. আশরাফুল করিম, ডা. রিফাত কামাল ও ডা. সাদিয়া এরিন। পরে জুলাই আন্দোলনে নিহত দেশের সব শহীদ ও আহতের জন্য কোরআন খতম ও দোয়া করেন ফিরোজ শাহ বড় মসজিদের পেশ ইমাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১০

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১১

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৩

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৪

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৫

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৬

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৭

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৯

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X