সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মাছের ঘেরে খাবার দিচ্ছিলেন আলমগীর, হঠাৎ বিএসএফের গুলি

হাসপাতালে চিকিৎসাধীন ঘের মালিক আলমগীর হোসেন। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাধীন ঘের মালিক আলমগীর হোসেন। ছবি : কালবেলা

সাতক্ষীরা সীমান্তে মাছের ঘেরে খাবার দিতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার লক্ষ্মীদাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত ঘের মালিক আলমগীর হোসেন (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামের মৃত শেখ আব্দুস সাঈদের ছেলে।

ঘের মালিক আলমগীর হোসেনের ভাগনে বিল্লাল হোসেন জানান, তার মামা আলমগীর হোসেন ফজরের নামাজ আদায় করার পর ভোর সাড়ে ৫টার দিকে লক্ষ্মীদাড়ি সীমান্তে মাছের ঘেরে খাবার দিতে গিয়েছিলেন। এ সময় ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা একদল চোরাচালানিকে ধাওয়া করে। এ সময়ে চোরাচালানিরা বাংলাদেশের ঢোকার চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছোড়ে। এতে সীমান্তের বেড়িবাঁধের ওপর দাঁড়িয়ে থাকা তার মামা আলমগীর হোসেনের গায়ে গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আক্তার মারুফ জানান, আলমগীর হোসেনের শরীরের ডান পাশে মাথায়, গলায়, চোখের পাশে ও ঘাড়সহ বিভিন্ন জায়গায় কমপক্ষে ২০-২৫টি ছররা গুলি লেগেছে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

এ বিষয়ে বিজিবি ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার জহির কালবেলাকে বলেন, ঘোজাডাঙ্গা বিএসএফ একদল চোরাচালানিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X