সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান। ছবি : কালবেলা
সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান। ছবি : কালবেলা

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ, ২ বোতল নেশাজাতীয় সিরাপসহ প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিনভর পৃথক এ অভিযান চালায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা, কালিয়ানী, চান্দুরিয়া, ঘোনা, কাকডাঙ্গা, পদ্মশাখরা, সুলতানপুর, ভোমরা ও তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির টহল দল কলারোয়া থানার শ্মশান এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় মদ এবং ভোমরা বিওপির টহল দল সদর উপজেলার লক্ষীদাড়ি এলাকা থেকে ২ বোতল নেশাজাতীয় সিরাপ আটক করে।

এ ছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ওষুধ ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে—হঠাৎগঞ্জ এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, ছয়ঘরিয়া থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ, কাদপুর থেকে ২ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় ওষুধ, দাঁতভাঙ্গা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ, আমতলা ও কাকডাঙ্গা থেকে ১ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় ওষুধ, ফুটবল মাঠ এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ, আমতলা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ, তেতুলবাড়ি থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ এবং লক্ষীদাড়ি এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ওষুধ। সব মিলিয়ে জব্দ মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৮০০ টাকা।

বিজিবি জানায়, এসব পণ্য চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এনেছিল। এতে দেশীয় শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।

এ বিষয়ে ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, দেশের রাজস্ব রক্ষা, স্থানীয় শিল্প বিকাশ এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আর মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে পরবর্তী সময়ে জনসম্মুখে ধ্বংস করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১০

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১১

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১২

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৩

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৪

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৫

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৬

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৭

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৮

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

২০
X