মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক ও টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

বেক্সিমকো-এসকেএফ ফার্মাসিউটিক্যাল পরিদর্শনে প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী

বেক্সিমকো ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী। ছবি : কালবেলা
বেক্সিমকো ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে দেশের অন্যতম শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী।

বুধবার (৬ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় ঐক্য উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ (উপদেষ্টা পদমর্যাদা) এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করেন।

জানা গেছে, বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে তারা টঙ্গী পশ্চিম থানাধীন স্কুইব রোডে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড পরিদর্শনে পৌঁছান। সেখানে সংক্ষিপ্ত আলোচনার পর প্রোডাকশন প্ল্যান্ট ঘুরে দেখেন তারা। বেক্সিমকো কারখানা পরিদর্শন শেষে দুপুর ১২টা ৫ মিনিটে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে যান তারা।

এসকেএফ কারখানায়ও তারা সংক্ষিপ্ত বৈঠক করেন এবং পরবর্তীতে প্রতিষ্ঠানটির ইনসুলিন শাখা ও মিউজিয়াম পরিদর্শন করেন। সফরের অংশ হিসেবে তারা কারখানায় মধ্যাহ্নভোজে অংশ নেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ বলেন, বেক্সিমকো ফার্মা দেশের ফার্মাসিউটিক্যাল খাত কীভাবে প্রযুক্তিগতভাবে এগিয়ে গিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তার উৎকৃষ্ট উদাহরণ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, একটি বাংলাদেশি কোম্পানিকে আন্তর্জাতিক মান বজায় রেখে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করতে দেখতে পাওয়া অত্যন্ত আশাব্যঞ্জক। বেক্সিমকো ফার্মা শুধু ওষুধই তৈরিই নয়, বরং দেশের জন্য সম্মান বয়ে আনছে।

তারা বলেন, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং স্বাস্থ্যসেবায় উদ্ভাবনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বেক্সিমকোর অবদান প্রশংসনীয়। এছাড়াও, সরকারি ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টায় ওষুধ শিল্পকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X