ভ্রাম্যমাণ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পিবিআইয়ের তলব

সাংবাদিক লিখন রাজ। ছবি : সংগৃহীত
সাংবাদিক লিখন রাজ। ছবি : সংগৃহীত

ঘুষ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে বাংলা ট্রিবিউনের রূপগঞ্জ প্রতিনিধি লিখন রাজকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

লিখন রাজের কাছে পাঠানো এক অফিসিয়াল চিঠিতে বলা হয়েছে, ৪ আগস্ট পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদের স্বাক্ষরে জারিকৃত নোটিশ অনুযায়ী, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে’ তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নোটিশ প্রাপ্তির দুই কর্মদিবসের মধ্যে সকাল ১১টায় পিবিআই নারায়ণগঞ্জ কার্যালয়ে উপস্থিত হতে হবে এবং অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে পরিদর্শক মিন্টু কুমারের নাম সেখানে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, পুলিশের বিরুদ্ধে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদন সম্পর্কে আমাদের জানতে হবে যে, সাংবাদিক কীভাবে তথ্য সংগ্রহ করেছেন, সূত্র কী ছিল, এবং তথ্যের উৎস নির্ভরযোগ্য কিনা—এসব প্রশ্নের উত্তর জানার জন্যই এই নোটিশ। এটি কোনও ব্যক্তিগত উদ্দেশ্যে নয়, বরং তথ্য যাচাইয়ের অংশ।

গত ৩ আগস্ট বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় নারায়ণগঞ্জ পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান একটি মামলার বাদীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এর আগে ২ আগস্ট এ সংক্রান্ত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

ঘটনার পরিপ্রেক্ষিতে ৩ আগস্ট পিবিআই সদর দপ্তর থেকে হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে সেই বরখাস্তের তথ্য গণমাধ্যমকে জানানো হয় গত ৪ আগস্ট।

এ বিষয়ে সাংবাদিক লিখন রাজ বলেন, আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে শুধু জনস্বার্থে এবং সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করেছি। নারায়ণগঞ্জ পিবিআইয়ের একজন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগের ভিত্তিতে আমি বাংলা ট্রিবিউনে রিপোর্টটি প্রকাশ করি। এই ঘটনার পর পিবিআই নারায়ণগঞ্জ থেকে আমাকে একটি চিঠি দিয়ে তাদের কার্যালয়ে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদের কথা জানানো হয়েছে। আমি বিষয়টি সঙ্গে সঙ্গেই আমার অফিসকে অবহিত করেছি এবং এখন অফিস থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, সাংবাদিক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি বিশ্বাস করি, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১০

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১১

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১২

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৩

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৪

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৫

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৬

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৮

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

২০
X