বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
দোহার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ভুক্তভোগী সাংবাদিক। ছবি : সংগৃহীত
ভুক্তভোগী সাংবাদিক। ছবি : সংগৃহীত

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছেন ঢাকার নবাবগঞ্জের মাদক ব্যবসায়ী মো. মাসুম। গত ২৯ জুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন৷ মামলাটি বর্তমানে নবাবগঞ্জ থানায় তদন্তাধীন আছে।

জানা গেছে, গত ২৪ জুন সাপ্তাহিক ‘এশিয়া বার্তা’ পত্রিকায় হাসনাবাদ এলাকার মাদক ব্যবসায়ী মাসুমের মাদক কারবার ও অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উঠে আসে, মাসুম স্বল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, মাসুমের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একাধিক জিডি ও অভিযোগ রয়েছে।

এ নিয়ে সংবাদ প্রকাশের পর মাসুম সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর দোহার- নবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক কাজী জোবায়ের আহমেদকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও চার সংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা করেন। মামলাটি বর্তমানে নবাবগঞ্জ থানায় তদন্তাধীন রয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা জেলা, দোহার ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত মাসুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় বৃহত কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ঢাকা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, সাংবাদিকের ওপর এমন মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। যারা সাংবাদিকের কলম রুখতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। সকল সংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

দোহার প্রেস ক্লাবের সভাপতি তারেক রাজিব বলেন, সাংবাদিক কাজী জোবায়ের আহমেদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাই। পশাপাশি সঠিক তদন্ত করে মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। মিথ্যা মামলা প্রত্যাহার না হলে সাংবাদিক সংগঠন মাঠে নেমে বড় কর্মসূচি দিতে বাধ্য হবে।

নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সারাদেশে সাংবাদিক হত্যা ও হামলার শিকার হচ্ছে। দোহারেও সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, পুলিশ তদন্ত করছে। সুষ্ঠু তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X