শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
ধর্ষণ মামলা

তিন কিস্তিতে লাখ টাকা, ১০ কেজি ইলিশ ঘুষ নেন তদন্ত কর্মকর্তা

সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ধর্ষণ মামলায় চার্জশিট দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে। ধর্ষণের শিকার কিশোরীর পরিবারে দাবি, ওই পুলিশ কর্মকর্তা তাদের কাছ থেকে তিন কিস্তিতে এক লাখ টাকা এবং ১০ কেজি ইলিশ ঘুষ নিয়েছেন। এরপর তিনি উল্টো ধর্ষণের শিকার কিশোরীর বিপক্ষেই প্রতিবেদন দিয়েছেন।

শনিবার (৯ আগস্ট) দুপুরে যমুনার চরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ কথা জানান মেয়েটির বাবা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাকপ্রতিবন্ধী ওই কিশোরীকে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর ঘরে ঢুকে ধর্ষণ করেন প্রতিবেশী ছানোয়ার বেপারির ছেলে শহিদুল ইসলাম। পরে এলাকার গণ্যমান্যরা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত শহিদুলের প্রভাবশালী পরিবার এতে সাড়া দেয়নি। এরপর মেয়েটির বাবা থানায় মামলা করতে যান; কিন্তু প্রভাবশালীদের বাধার মুখে করতে পারেননি। পরে তিনি আদালতে মামলা করেন।

আদালত মামলাটির তদন্তভার দেন শাহজাদপুর থানার তৎকালীন এস আই আনিছুর রহমানকে। সম্প্রতি তিনি অন্যত্র বদলি হয়েছেন। মামলা তদন্তের দায়িত্ব পাওয়ার পর এস আই আনিছুর প্রতিবেদন দেওয়ার কথা বলে মেয়েটির পরিবারের কাছে তিন কিস্তিতে এক লাখ টাকা নেন। এ ছাড়া ১০ কেজি ইলিশও নেন তিনি। এর কিছুদিন পর মামলার বিবাদীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে ‘ধর্ষণের ঘটনা ভিত্তিহীন’ বলে আদালতে প্রতিবেদন দেন এস আই আনিছুর। প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে তিনি সাক্ষীদের বক্তব্য নেননি। পরে মেয়েটির বাবা ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন।

বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) বিভাগ তদন্ত করছে। সংবাদ সম্মেলনে কিশোরীর বাবা আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

তবে ঘুষের বিনিময়ে ভুক্তভোগীর বিপক্ষে প্রতিবেদন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এসআই আনিছুর। তিনি বলেন, ‘ভুক্তভোগীর কাছ থেকে আমি কোনো টাকা-পয়সা নেইনি। এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X